Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Thursday, September 26, 2024

হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া গভীর ষড়যন্ত্র, মেনে নিয়ে ‘মাস্টার মাইন্ডের’ নাম বললেন ইউনুস।

হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া গভীর ষড়যন্ত্র, মেনে নিয়ে ‘মাস্টার মাইন্ডের’ নাম বললেন ইউনুস।

ছবি সংগৃহীত 

চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাধারণ নির্বাচন। বিপুল ভোটে জয়লাভ করেন শেখ হাসিনা। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ে আওয়ামি লিগ। কিন্তু ছয়মাসের মধ্যেই ছন্দপতন। শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। যা কার্যত রূপ নেয় ‘হাসিনা হঠাও’ অভিযানে। গণঅভ্যুত্থানের জেরে গদি হারান হাসিনা। এর পরই প্রশ্ন ওঠে মুজিবকন্যার ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে বড় কোনও ষড়যন্ত্র ছিল? কারও অঙ্গুলিহেলনেই কি বড় আকার নেয় ছাত্র আন্দোলন? এবার নিউ ইয়র্কে দাঁড়িয়ে হাসিনার গদি হারানোর পিছনে ষড়যন্ত্রের কথা মেনে নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। এমনকী অন্যতম ষড়যন্ত্রকারীর নামও প্রকাশ্যে বললেন তিনি। 


হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশের ক্ষমতায় অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার দাবি মেনে এই সরকারের প্রধান করা হয়েছে ইউনুসকে। দিন তিনেক আগে রাষ্ট্রসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। অধিবেশনের পাশাপাশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উদ্যোগে অনুষ্ঠিত ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইউনুস। সেখানে বিশ্বমঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা তিন পড়ুয়াকে।


অনুষ্ঠানে বক্তব্য রাখার ইউনুস কথা বলেন হাসিনা সরকারের পতন নিয়ে। ষড়যন্ত্রের কথা মেনে নিয়ে তিনি বলেন, “শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া কোনও আকস্মিক ঘটনা নয়। এর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই প্রতিবাদের পিছনে কে ছিল সেটা কেউ বলতে পারবে না।” এর পরই ইউনুস মেহফুজ আবদুল্লা নামে একজনের কথা উল্লেখ করেন এবং বুঝিয়ে দেন যে, এই ব্যক্তিই হাসিনার গদিচ্যুত হওয়ার ষড়যন্ত্রে জড়িত।

No comments:

Post a Comment