Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Thursday, September 26, 2024

নির্বাচনে অংশ নেওয়া সম্পর্কে যা বললেন ড. ইউনূস।

নির্বাচনে অংশ নেওয়া সম্পর্কে যা বললেন ড. ইউনূস।

ছবি সংগৃহীত 

নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা জানান, সাবেক স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশনসহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে। তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিশনগুলো প্রতিবেদন দিলে তাদের দেওয়া পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐকমত্যে পৌঁছবে তখনই নির্বাচন আয়োজন করা হবে। আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যে করা হবে।

এছাড়া ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে সেটি ঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা চলে গেছে। আর যারা আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া গভীর ষড়যন্ত্র, মেনে নিয়ে ‘মাস্টার মাইন্ডের’ নাম বললেন ইউনুস।



No comments:

Post a Comment