Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Friday, September 26, 2025

চোরের বদলে চোর আর ডাকাতের বদলে ডাকাত ক্ষমতায় আনলে হবে না।

 চোরের বদলে চোর আর ডাকাতের বদলে ডাকাত ক্ষমতায় আনলে হবে না।



বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাই শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। চোরের বদলে চোর ক্ষমতায় আনলে হবে না। ডাকাতের পরিবর্তে ডাকাত আনলে হবে না। পরিবর্তন আনতে হলে, ইসলামি দলকে ক্ষমতায় আনতে হবে।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় শাখা আয়োজিত পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ৫৩ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জুলুম-অত্যাচার ও অবিচার করেছে। দেশের সম্পদ লুটপাট করেছে। ২৮ লক্ষ্য কোটি টাকা পাচার করেছে। রাষ্ট্রের প্রতিটি খাতকে ধ্বংস করে ফেলেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার চলে গেছে মানে প্রধান বিচারপতিও নেই, ডিজিএফআই-এনএসআই প্রধানও নেই, পুলিশের আইজিও নেই। এমনকি বায়তুল মোকারম মসজিদের ইমামও নেই। এর নাম কি রাষ্ট্র? এটাকে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্রের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে সরকারকে জবাব দিতে হবে। এর নামই রাষ্ট্র।
আওয়ামী লীগ-বিএনপির সমালোচনা করে ফয়জুল করীম বলেন, বহু দলের শাসন আমরা দেখেছি, আওয়ামী লীগ-বিএনপির শাসন দেখেছি। আয়ুব খান, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আগে একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে একদল ধর্ষণ করেছে, এখন আরেক দল করে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি।

তিনি বলেন, নির্বাচন কমিশন বলেন, পিআর পদ্ধতি সংবিধানে নেই। আমি বলবো আপনি নিজেও সংবিধান নেই। কারণ সংবিধানে আছে সরকার পরিবর্তন হওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে সিদ্ধান্ত হবে কে প্রধানমন্ত্রী হবেন। তারপর তারা পদ নিয়োগ দেবেন।

নির্বাচন কমিশনকে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনি নিয়োগ হয়েছেন কবে? আপনি তো সংবিধান ফেল হওয়ার তিন মাস পর নিয়োগ হয়েছেন। এটা তো সংবিধানের মধ্যে নেই। অথচ আপনি সংবিধানের কথা বলছেন।


ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল মুরাদ সহ আরও অনেকে।

No comments:

Post a Comment