Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Sunday, December 1, 2024

মুখ ঢেকে পর্দা করলেই জরিমানা | Fine for covering the face | শিরোনাম | সংবাদ | খবর | News.

মুখ ঢেকে পর্দা করলেই জরিমানা।


নতুন বিল পাস করেছে সুইজারল্যান্ড। এর ফলে দেশটিতে মুখ ঢেকে রাখলেই জরিমানার মুখোমুখি হতে হবে নারীদের।
বৃহস্পতিবার ৭ নভেম্বর বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার দেশটির সরকার জানিয়েছে, পাবলিক স্পেসে মুখ ঢেকে রাখার বা বোরখা পরার একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে।
আগামী ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। ফলে পাবলিক প্লেসে নারীরা বোরকা বা মুখ ঢেকে রাখতে পারবেন না।
আরো বলা হয় দুই হাজার একুশ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি গণভোটে দেশটির জনগণ বোরকা পরিধান নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছিল। পরে এ সিদ্ধান্তের ভিত্তিতে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়।
এদিকে বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো কঠোর সমালোচনা করেছে। এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে, যারা নয় সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল।
সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে বোরকা নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং যারা এই আইনটি অমান্য করবে, তাদের এক হাজার সুইস ফ্রাংক অর্থাৎ এক হাজার ১৪৪ ডলার জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকার সমান।

No comments:

Post a Comment