Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Friday, November 29, 2024

সমন্বয়কদের নিরাপত্তা প্রয়োজন | Coordinators need security | সংবাদ | শিরোনাম | খবর | News.

'সমন্বয়কদের নিরাপত্তা প্রয়োজন’।


এর আগে চট্টগ্রামে আদালতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফেরার পথে গতকাল বুধবার চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয়। রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোলপ্লাজা এলাকায় হাসনাত আবদুল্লাহকে বহনকারী একটি গাড়িকে অন্য একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।

সরকারের উপদেষ্টা জানান, সমন্বয়কদের নিরাপত্তা প্রয়োজন এটা বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। তবে এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার তাদের নিরাপত্তার বিষয়টি একেবারেই হালকাভাবে দেখছে না। এটার ব্যাপারে তদন্ত যেটা করার কথা, সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা আছে, তারা কাজ করছে।

অন্তর্বর্তী সরকারের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি উঠতে পারে। দাবি নিয়ে মানুষ কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধকে সরকার জড়িয়ে ফেলছে না। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটি আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতে পারেন, না-ও হতে পারেন। সেটি আদালত দেখবেন।


রিজওয়ানা হাসান আরও বলেন, পত্রিকায় দেখেছেন ইসকনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে তাদের সঙ্গে যাকে গ্রেফতার করা হয়েছে, তার কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, ইসকন নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে ছাত্রদল, ছাত্রশিবির, হেফাজত ও ছাত্রদের সর্বস্তরের জনতা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।



No comments:

Post a Comment