Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Tuesday, November 19, 2024

'রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন হচ্ছে'।

'রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন হচ্ছে'।


রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করবে অন্তর্বর্তী সরকার জানালেন আইন,বিচার ও সংসদ উপদেষ্টা আসিফ নজরুল।

আগামীকাল বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলেও জানান তিনি।  

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শিরোনামে’ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। এই ১০০ দিন তার মন্ত্রণালয়ে কি কি কাজ হয়েছে সেসবের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে (রাজনৈতিক দলের সাজার সুপারিশ করতে) আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়া।
তিনি বলেন, খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করে তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তবে এসব বিষয় খসড়ায় বলা নেই।

আইন উপদেষ্টা আরও বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ৯০ হাজার থেকে এক লাখ আবেদন যাচাই-বাছাই করে ৪ হাজার ৩০০ জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

No comments:

Post a Comment