Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Thursday, October 10, 2024

টিসিবির কার্ড নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলি।

টিসিবির কার্ড নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলি।




প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কয়েকদিন আগে বিএনপি-জামায়াত নেতাদের যৌথ মতামতের ভিত্তিতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির ১০০ জন ও জামায়াতের জন্য ৫০ জনকে টিসিবির কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার বিকেলে জামায়াতের স্থানীয় নেতা আকরাম হোসেনসহ কয়েকজন তাদের লোকজনের নামে টিসিবির কার্ড বরাদ্দ ঠিকঠাক আছে কিনা দেখতে ইউপি পরিষদে আসেন। এ নিয়ে সেখানে আগে থেকে উপস্থিত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লার সঙ্গে তারা কথা বলেন। একপর্যায়ে বিরু মোল্লা জামায়াত নেতা আকরামকে উদ্দেশ করে বলেন, ‘তুমিতো আওয়ামী লীগের রাজনীতি করতা, জামায়াতের নেতা হলে কবে?’


এ কথায় ইউপি সচিবের কক্ষের মধ্যেই তাদের দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রঞ্জু বিশ্বাস ও ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান খোকনের মধ্যস্থতায় দু’জনের ঝগড়া মীমাংসাও করা হয়। এ ঘটনার কিছুক্ষণ পরে বিএনপির লোকজন দলবদ্ধ হয়ে জামায়াতে ইসলামীর নেতা আকরাম হোসেনের বাড়ির দিকে বিক্ষুব্ধ হয়ে যাওয়ার সময় জামায়াতের লোকজন তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরদী থানার একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।




প্রত্যক্ষদর্শী লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রঞ্জু বিশ্বাস বলেন, 'তিনি ব্যক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে গিয়ে এ ঘটনার মুখে পড়েন। বিএনপি নেতা বিরু মোল্লা ও সদ্য জামায়াতে যোগ দেওয়া আকরাম হোসেনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা মীমাংসা করে দেওয়ার পর তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে কে বা কারা গুলিবর্ষণ করেছে তা বলতে পারেননি তিনি।'




No comments:

Post a Comment