Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Wednesday, October 23, 2024

রাষ্ট্রপতির পদত্যাগ দা‌বি ইসলামী আন্দোলনের।

রাষ্ট্রপতির পদত্যাগ দা‌বি ইসলামী আন্দোলনের।


তিনি বলেন, রাষ্ট্রপতির দ্বিমুখি বক্তব্য জাতির সাথে শঠতার শামিল। রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেছিলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করায় প্রধান বিচারপতির মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হলো এবং তিনি উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দকে শপথবাক্য পাঠ করান। প্রায় আড়াই মাস করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, এমন মন্তব্য জাতির সাথে শঠতার শামিল এবং উদ্দেশ্যেপ্রণোদিত। এ বক্তব্যের মাধ্যমে তিনি অসত্য বলেছেন এবং গোপনীয়তার শপথ ভঙ্গ করেছেন। গণঅভ্যুত্থানে গঠিত নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি।




সরকারের উদ্দেশে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, আপনাদের সাথে পুরো দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট রয়েছে। আপনারা দুর্বল নন। আপনারা আরও কঠোর হোন। ফ্যাসিবাদ নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখুন। সিন্ডিকেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিন।


সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, মাওলাদার দেলাওয়ার হোসাইন সাকী, অধ্যাপক নাসির উদ্দিন খান।


No comments:

Post a Comment