Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Sunday, September 8, 2024

হাছান মাহমুদের অবস্থান জানা গেল।

হাছান মাহমুদের অবস্থান জানা গেল।


নিষেধাজ্ঞার আগেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশ ছেড়েছেন বলে জানা গেছে। ফলে এর আগে তার গ্রেপ্তারের বিষয়ে যে খবর প্রকাশিত হয় তা সঠিক নয়।  
জানা যায়, হাছান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতে আছেন। দুবাই হয়ে জার্মানিতে যান তিনি।

জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনিই ড. হাছান মাহমুদকে ডসেলড্রপ বিমানবন্দরে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন।
মোবারক আলী ভূঁইয়া বকুল জানান, গত ২৬ আগস্ট বিকেল পৌনে ৩টায় জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে সড়কপথে বেলজিয়ামের নিজ বাড়িতে যান। বকুল গণমাধ্যমকে বলেন, ‘তিনি এইখানে আছেন এবং সেভ আছেন, এইটুকু আর কি। এখানে কারো সঙ্গে যোগাযোগ করতেছেন না, কারো সঙ্গেই তার যোগাযোগ নাই। ’

এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২ সেপ্টেম্বর হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। দেশ ছাড়লেও সরকার পতনের পর হাছান মাহমুদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে।

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা।



No comments:

Post a Comment