Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Monday, September 2, 2024

প্রধান উপদেষ্টা ড.ইউনূস সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন ৪ সেপ্টেম্বর।

 প্রধান উপদেষ্টা ড.ইউনূস সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন ৪ সেপ্টেম্বর।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সরকারের সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ কার্যালয়ে ড. ইউনূস বৈঠকটি করবেন বলে প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে। এ সংক্রান্ত চিঠি প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এর আগে প্রধান উপদেষ্টার আওতাধীন ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে ১২ আগস্ট বৈঠক করেছিলেন ড. ইউনূস।
সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এবার ভিন্ন ধরনের সরকার হওয়ায় এ বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না।
সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো যত দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায়, এ সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা।
একইসঙ্গে তার সরকার এসব বিষয়ে কী কী ভাবছে সে সংক্রান্ত নির্দেশনা সরাসরি সব সচিবকে দেবেন ড. ইউনূস।
অপর একটি সূত্র জানায়, বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে পরিস্থিতিকে স্বাভাবিক রেখে মানুষের সামনে সরকারকে দৃশ্যমান করা। এরপর সরকার সংস্কার কাজে হাত দিতে চায়।
এসব কাজ করতে গেলে প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের উদ্যমী হওয়া প্রয়োজন। কিন্তু একটা অস্বাভাবিক পরিবর্তনের কারণে গত প্রায় এক মাসেও তা সম্ভব হয়নি। সচিব সভার মাধ্যমে প্রধান উপদেষ্টা সেই পরিবেশ সৃষ্টি করতে চাইছেন বলে মনে হচ্ছে।

(তথ্য সংগৃহীত) 

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তার পরিবারের সবাইকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা।



No comments:

Post a Comment