Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Sunday, September 22, 2024

সংখ্যানুপাতিক পদ্ধতিতে এমপি নির্বাচনের দাবি মুফতি ফয়জুল করীমের।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে এমপি নির্বাচনের দাবি মুফতি ফয়জুল করীমের।

ছবি সংগৃহীত 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (সংখ্যানুপাতিক হারে) পদ্ধতিতে চাই। যদি পিআর সিস্টেমে নির্বাচন হয়, তাহলে পেশিশক্তির ব্যবহার হবে না। টাকা দিয়ে ভোট কিনতে পারবে না। কোনো জুলুম, খুন, কেন্দ্র দখল চলবে না, মার্কায় ভোট দেবেন। যেই মার্কা যতো ভোট পাবে, সেই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে এবং প্রতিনিধিত্ব করবে।




ফয়জুল করীম বলেন, ‘আমরা ৫ আগস্টের পর কী দেখলাম, সেই চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে। তারা হাট-ঘাট-রাস্তা দখল শুরু করে দিয়েছে। আমরা চাঁদাবাজদের আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। যারা দোষী–অপরাধী, তারা কোনো অবস্থাতে নির্বাচন করতে পারবে না।’


মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ‘নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু নীতি আদর্শের পরিবর্তন হয়নি। শুধু নেতার পরিবর্তন হলে হবে না। নীতির পরিবর্তন হতে হবে। তাই আল্লাহকে যারা ভয় করে, যারা হারাম খাবে না, লুট করবে না, এমন মানুষকে যতদিন ক্ষমতায় না বসাবেন, ততদিন আন্দোলন সংগ্রাম করে রক্ত দিবেন কিন্তু শান্তি পাবেন না। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনিলী আর গরীবকে গরীব বানায়। পক্ষান্তরে ইসলামী অর্থনীতি গরীবকে ধনী বানায়। তাই পুঁজিবাদী অর্থনীতি বন্ধ করতে হবে।’



সমাবেশে আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কে এম ইয়াসিন রাশেদ সানি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুখতার হোসাইন সিদ্দিকী, সহসভাপতি মাওলানা মাকসুদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আল হাবিবী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা হেলাল আহমেদ প্রমুখ।

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতের



No comments:

Post a Comment