Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Saturday, September 7, 2024

বরিশালে ইসলামী আন্দোলনের সদস্য হলেন ছয় হিন্দু।

বরিশালে ইসলামী আন্দোলনের সদস্য হলেন ছয় হিন্দু।

বরিশালে ইসলামী আন্দোলনের সদস্য হলেন হিন্দু ধর্মালম্বীর ছয় জন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মালম্বীর ওই ছয় ব্যক্তি দলের কর্মীদের আদর্শে অনুপ্রাণীত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার গারুড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তারা এই দলের সদস্যপদ গ্রহন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন শাখার আওতাধীন ১ নং ওয়ার্ডে বৃহস্পতিবার সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। এসময় শতাধিক নতুন সদস্যর মধ্যে ছয় জন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি এই দলের সদস্য ফরম পুরন করে জমা দেন। তারা হলেন, ওই এলাকার রঞ্জিত সরকার, সজীব, সঞ্জীব, গোপাল দাস, মিলন দাস ও পরিমল হালদার। তারা সেলুন ব্যবসাসহ নানা পেশায় জড়িত। তবে তারা এর আগে অন্য কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেননা। একটি ইসলামী দলে হিন্দু ধর্মালম্বীরা যোগ দেয়ায় বিষয়টি কৌতুহলের সৃষ্টি করে। অবশ্য ইসলামী আন্দালনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ বলেন, অন্য ধর্মালম্বীদের এ দলে যোগদান এটা নতুন কিছু নয়। তবে সম্প্রতি ছাত্র অভ্যুত্থানের পর ভিন্ন ধর্মালম্বীদের বাড়ি-ঘর, মন্দির, গীর্জা রক্ষাসহ তাদের নিরাপত্তায় ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের ভুমিকায় মুগ্ধ এসব ধর্মের মানুষ। যার কারনেই এখন অধিকহারে হিন্দুসহ অন্যান্য ধর্মের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়ে যোগ দিচ্ছেন। আরেক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, দেশের শান্তি ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল ধর্ম, শ্রেণী, বর্ণ নির্বিশেষে সকলেই এই ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন।

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

বাংলাদেশ সবচেয়ে পচা নির্বাচনের দেশ: বিদায়ী সিইসি।



No comments:

Post a Comment