Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Tuesday, September 17, 2024

অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত ১৬ বছরের আন্দোলনে ১ হাজার ৫৫১ জন আত্মাহুতি দিয়েছেন। গুমের শিকার হয়েছেন ৪২৩ জন, প্রায় দেড় লাখ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ প্রায় ৬০ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তিনি বলেন, ‘এসব ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার, লুটেরামুক্ত হয়েছে; কিন্তু জনগণের অধিকারের এখনো ফয়সালা হয়নি। সেই অধিকারের প্রধান হচ্ছে জনগণের ভোটের অধিকার। সেই অধিকার আমরা ফিরে পেতে চাই।’

বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন, আমিনুল হক ও তানভীর আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবীব উন নবী খান ও শহীদউদ্দীন চৌধুরী। এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, মহিলা দল ও কৃষক দলের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও নেতা-কর্মীরা দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সমাবেশ নয়াপল্টন ছাড়িয়ে কাকরাইল মোড়, নাইটিঙ্গেল হয়ে বিজয়নগর, ফকিরাপুল, পুরানা পল্টন এলাকা পর্যন্ত ছড়িয়ে যায়। নেতা-কর্মীরা রাস্তা দখলে নিলে দুপুরের আগেই নয়াপল্টনের ভিআইপি সড়কের দুই পাশেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলের দিকে বিজয়নগর সড়কেও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ফলে পুরানা পল্টন, কাকরাইল, শান্তিনগরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এর প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য সড়কেও। এ কারণে অফিসফেরত মানুষদের দুর্ভোগের মুখে পড়তে হয়।

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

১০০ কোটি টাকা নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু।



No comments:

Post a Comment