Bangla News always share :- Bangla News | ATB News | ATB | News | ATBNEWS | ATB news | ATB | news | A | T | B | Update news | news update | 24 | 24 hours | news 24 etc.

Thursday, August 15, 2024

অন্তর্বর্তী কালীন সরকারে আরও পাঁচ উপদেষ্টা কারা হতে যাচ্ছেন।

অন্তর্বর্তী কালীন সরকারে আরও পাঁচ উপদেষ্টা কারা হতে যাচ্ছেন। 


নো‌বেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও পাঁচজ‌ন উপদেষ্টা নি‌য়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তা‌দের ম‌ধ্যে আলোচনায় র‌য়ে‌ছেন— ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান, হো‌সেন জিল্লুর রহমান ও লে. ক. (অব.) জাহাঙ্গীর আলম। যে‌ কো‌নও সময় তা‌দের নাম ঘোষণা হ‌তে পা‌রে।


এর আগে, তিন দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়, আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম।

অন্য উপদেষ্টাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুলকে আইন, আদিলুর রহমান খানকে শিল্প, হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, মো. তৌহিদ হোসেনকে পররাষ্ট্র; সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; শারমিন এস মুরশিদকে সমাজকল্যাণ; ফারুক-ই-আজমকে মুক্তিযুদ্ধবিষয়ক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র, সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম–বিষয়ক, বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা, আ ফ ম খালিদ হোসেনকে ধর্ম, ফরিদা আখতারকে মৎস্য ও প্রাণিসম্পদ, নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, মো. নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।


No comments:

Post a Comment